ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৯:৪২:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আলজেরিয়ায় হাসপাতালে আগুন; ৮ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৬ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আলজেরিয়ার পূর্বাঞ্চলের একটি হাসপাতালের মা ও শিশু ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় ৮ শিশু প্রাণ হারিয়েছে।

আলজিয়ার্স থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ পূর্বে কোয়েদ সউফের একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

জরুরি সংস্থার মুখপাত্র ক্যাপ্টেন নাসিম বারনাউলি বলেন, ‘আমরা ১১ শিশু, ১০৭ নারী ও ২৮ জন স্টাফকে উদ্ধার করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আট শিশু পুড়ে ও দমবন্ধ হয়ে প্রাণ হারিয়েছে। আমরা এ জন্য দুঃখিত।’

-জেডসি