ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৩:৪০:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এসএম শফির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৯ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এসএম শফির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএম শফির রুহের মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এছাড়াও পৃথক এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসএম শফির মৃত্যুতে গভীর শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, এসএম শফি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।


-জেডসি