ইতিহাস গড়ল কিম কার্দাসিয়ানের মোমের মূর্তি!
প্রকাশিত : ১০:৩৫ এএম, ১২ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ১০:৩৫ এএম, ১২ জুলাই ২০১৫ রবিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : মাদাম তুসো জাদুঘরের খ্যাতি জগৎ জোড়া। বিশ্বের খ্যাতিমানদের মোমের মূর্তি দিয়ে সাজানো জাদুঘরটি। ব্যতিক্রম ঘটল কিম কার্দাসিয়ানের ক্ষেত্রে। মাদাম তুসোতে স্থান পাওয়া তার মোমের মূর্তিটি ইতিহাস গড়ল। এর আগে কখনোই সেলফি মোডে কোনো মোমের মূর্তি ছিল না সেখানে। এখন এই তালিকায় প্রথম নামটি কিমের।
ফলে মাদাম তুসো জাদুঘরে সেলফি মোডের কিমকে দেখতে পাবেন দর্শনার্থীরা। নিজের মোমমূর্তির খবর ফ্যানদের জানিয়েছেন কিম নিজেই টুইটারে এ খবর দিয়ে বলেছেন, 'তার মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফিও তুলতে পারেন যে কেউ। বিয়ের আগে কিমের প্যারিস সফরের সময় তোলা সেলফিটি মোডে বিখ্যাত ছবির অনুকরণেই এই মূর্তি তৈরি করা হয়েছে।
১২.০৭.২০১৫ 