ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৮:৫৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চমেকে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোজিনা বেগম নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি মারা যান।

নগরীর কর্নেল হাট এলাকার বিশ্বকলোনীতে রোজিনা বেগম বাসা ভাড়ায় থাকতেন বলে জানা গেছে। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে।

রোজিনা বেগমের স্বামী স্বপন জানান, গত মঙ্গলবার থেকে রোজিনা জ্বরে ভুগছিলেন। গতকাল কর্নেল হাটের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এর পর রাতেই রোজিনাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. ইমন তালুকদার বলেন, বুধবার রাতে রোজিনাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন তার অবস্থা স্থিতিশীল ছিলো। কিন্তু, আজ দুপুরে হঠাৎ তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি।  

-জেডসি