ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১০:২০:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হঠাৎ করে বাবার সাথে হবিগঞ্জে গেলেন মিন্নি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৮ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নানা আলোচনা-সমালোচনার মধ্যে সময় পার করছেন বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী থেকে আসামি হওয়া তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। মিন্নি কোথায় যাচ্ছেন, কি করছেন, তার শরীরের অবস্থায় বা কী এসব জানতে সব সময় কৌতূহলী পাঠক।

কয়েকদিন আগে চিকিৎসা ও আইনি পরামর্শের জন্য বাবার সঙ্গে ঢাকায় এসেছিলেন মিন্নি। এরপর মিন্নিকে জামিন করানো আইনজীবীদের সঙ্গে হাইকোর্টে সাক্ষাৎ করেন।

জানা গেছে, বরগুনার বহুল আলোচিত মিন্নি হঠাৎ করেই এখন হবিগঞ্জের মাধবপুরে। তাকে ঘিরে কৌতুহলী এলাকাবাসীদের ভিড় দেখা যায় হবিগঞ্জ গ্যাস ফিল্ড এলাকায়। স্বামী রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর জামিনে মুক্তি পাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি বেড়াতে এসেছেন মাধবপুর উপজেলার শাহজিবাজার গ্যাস ফিল্ডে।

মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর, খালাসহ পরিবারের বেশ কয়েকজন সদস্য নিয়ে বুধবার ঢাকা থেকে সরাসরি চলে আসেন মিন্নির খালাতো বোন জামাই হবিগঞ্জ গ্যাস ফিল্ডের প্রডাকশন ম্যানেজার জাকির হোসেনের বাসায়।

বৃহস্পতিবার রাতে গ্যাস ফিল্ডের স্টাপ কোয়ার্টারের বণবীথি বিল্ডিংয়ের বাসার ২য় তলায় তারা অবস্থান করছিলেন।

মিন্নির ভগ্নিপতি জাকির হোসেন ও মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর জানান, ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালের চিকিৎসক ডা. মুহিত কামাল ও ঢাকা আইন শালিস কেন্দ্রের নিয়োগকৃত চিকিৎসকদের পরামর্শে মিন্নির মানসিক রি-ফ্রেসম্যান্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। এখানে এসে বৃহস্পতিবার বিকেলে পরিবারের লোকজন নিয়ে গ্যাস ফিল্ডের ৬ ও ৭নং কূপ এলাকার চা বাগানে ঘুরতে গিয়েছিলেন। গতানুগতিক পরিচিত পরিবেশের বাইরে ভিন্ন প্রাকৃতিক পরিবেশে মানসিক প্রশান্তির জন্য এ ঘুরতে আসা।

আগামী ৩ অক্টোবর বরগুনা আদালতে রিফাত শরীফ হত্যা মামলার চার্জ গঠন করা হবে। চার্জের আগেই তারা এলাকায় ফিরে যাবেন বলে জানান মিন্নির বাবা। জামিনের শর্তে মিডিয়াতে কথা বলা নিষেধ থাকায় তার সঙ্গে কোনো কথা বলা যায়নি।

-জেডসি