ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৩:২৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস

ডেস্ক রিপোর্ট

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন আবাস্থল লোটে নিউইয়র্ক প্যালেসে এসে সাক্ষাৎ করেন বিল গেটস।

বিশ্বের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর একটি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ৫১ বিলিয়ন ডলারের বেশি তহবিল নিয়ে এটি বিভিন্ন উন্নয়নশীল দেশে সংস্থাটি দারিদ্র বিমোচন এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে কাজ করে। যুক্তরাষ্ট্রেও কেউ যাতে শিক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়। তার জন্য কাজ করে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।

বিল গেটস ছাড়াও লোটে প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাদাভাবে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসির প্রসিকিউটর ফাতো বেনসুদা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রানডি, ইউনেস্কোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা এবং এক্সন মবিল এলএনজি মার্কেট ডেভেলপমেন্টের চেয়ারম্যান অ্যালেক্স ভি ভলকভ।

সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ। পরে লোটে প্যালেস নিউইয়র্ক হোটেলে যুক্তরাষ্ট্রেও চেম্বার অব কমার্স আয়োজিত গোলটেবিল বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দু’দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

-জেডসি