ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:২৫:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জনগণ বিএনপি-জামায়াতের দুঃশাসন দেখতে চায় না : দীপু মনি

প্রকাশিত : ০৪:২২ পিএম, ১২ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ০৪:২২ পিএম, ১২ জুলাই ২০১৫ রবিবার

P1_dipu-moni_2স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, লক্ষ্মীপুর : সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, জনগণ বিএনপি-জামায়াতের দুঃশাসন দেখতে চায় না। তিনি বলেন, ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপি-জামায়াতের দুঃশাসনে দেশ জঙ্গিবাদ হিসেবে চিহ্নিত হয়েছিল। এখন অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা আাওয়ামী লীগের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় দীপু মনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে রুপান্তরিত হতে যাচ্ছে। ২০১৯ সালের মধ্যে সারাদেশে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ও কৃষিসহ সকল ক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া লেগেছে। শেখ হাসিনাই সীমান্ত সমস্যা সমাধান করেছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আবদুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক শামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সামছুল ইসলাম পাটোয়ারী। ১২.০৭.২০১৫