ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:২৫:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবছর রোকেয়া পদক পাচ্ছেন ঝর্ণাধারা চৌধুরী ও অধ্যাপক হামিদা বানু

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার | আপডেট: ০২:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম ঢাকা : নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ঝর্ণাধারা চৌধুরী এবং অধ্যাপক হামিদা বানু৷ আগামী ৯ ডিসেম্বর ওসমানী মিলনায়তনে এই দুই ব্যক্তিত্বের হাতে আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া পদক-২০১৩ তুলে দেয়া হবে৷ গত ০৬ নভেম্বর অনুষ্ঠিত 'জাতীয় পুরস্কার সংক্রানত্ম মন্ত্রিসভা কমিটি'র সভায় নারী শিক্ষা বিসত্মার, নারী অধিকার প্রতিষ্ঠা এবং গ্রাম বাংলার অসহায় ও দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুইজন বিশিষ্ট নারী ব্যক্তিত্বকে 'বেগম রোকেয়া পদক'-২০১৩ প্রদানের লক্ষ্যে চূড়ানত্মভাবে মনোনয়ন দিয়েছে৷ ঝর্ণাধারা চৌধুরী ১৯৩৮ সালে ১৫ অক্টোবর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন৷ তিনি ছোটবেলা থেকে গান্ধীজির অহিংস মন্ত্রে উজ্জীবিত হয়ে মানব সেবায় আত্ম নিয়োগ করেন৷ তিনি গান্ধী মেমোরিয়াল প্রাথমিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি৷ তিনি এরইমধ্যে পদ্মশ্রী পুরষ্কারে ভূষিত হয়েছেন৷ অন্যদিকে অধ্যাপক হামিদা বানু ১৯৪০ সালে ২৩ জানুয়ারি চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন৷ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর হিসবে কর্মরত ছিলেন৷ তিনি বাংলাদেশ সরকারী কর্মকমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন৷ তাঁর বহু গবেষণা ও প্রবন্ধ রয়েছে৷ ১৮ নভেম্বর'২০১৩