ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৪:২৫:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এতিমদের মাঝে এনএসইউ-এসএসসি’র ইফতার বিতরণ

প্রকাশিত : ০৮:২০ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৮:২২ এএম, ১৪ জুলাই ২০১৫ মঙ্গলবার

122স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের বায়তুল ফালাহ মসজিদ ও এতিমখানায় ইফতার বিতরণ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব (এনএসইউএসএসসি)। গতকাল সোমবার (১৩ জুলাই ২০১৫) ওই এতিমখানার শিশুদের মাঝে ৪০০ প্যাকেট ইফতার বিতরণ করেন ক্লাবের সদস্যরা। এ সময় এনএসইউএসএসসি’র সভাপতি খালেদ মো. সিরাজ বলেন, বাঁচার জন্য যতটুকু দরকার তার চেয়ে আমরা যারা অনেক বেশি পেয়েছি, তারা কেন সেই প্রাপ্তি সুবিধাবঞ্চিতদের সঙ্গে ভাগাভাগি করবো না? প্রত্যেকের সামান্য ‍অবদানও সমাজে বড় পার্থক্য গড়ে দিতে পারে। দীর্ঘদিন ধরে রক্তদান ও শীতবস্ত্র বিতরণের মতো সামাজিক সচেতনতা ও কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে আসছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্লাবটি। তবে, এবারই প্রথম এতিমদের মাঝে ইফতার বিতরণ করলো এনএসইউএসএসসি। ১৪.০৭.২০১৫