ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৭:২৬:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৪ ঘণ্টায় ৩৬১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৩৬১ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১০০ জন ও ঢাকার বাইরের ২৬১ জন রয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে ৮১ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, ঢাকার ১২টি সরকারি ও ২৯টি বেসরকারি হাসপাতালসহ মোট ৪১ প্রতিষ্ঠান থেকে ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর বাইরের ৬৪টি জেলা সিভিল সার্জনদের অফিস থেকে তথ্য পাঠানো হয়। প্রাপ্ত তথ্যমতে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৩৬১ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার ১০০ জন ও ঢাকার বাইরের ২৬১ জন রয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ৮৯ হাজার ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ৮৭ হাজার ৩৬৬ জন সুস্থ হয়েছে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ১ হাজার ৪১৯ জন চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গু আক্রান্তদের ৯৮ শতাংশ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি গেছেন। গতকাল সকাল পর্যন্ত আইইডিসিআর ডেথ রিভিউ কমিটিতে ২৩৬ জনের মৃত্যুর তথ্য জমা হয়েছে। কমিটি ১৩৬টি মৃত্যুর কারণ পর্যালোচনা করে ৮১ জনের মৃত্যু ডেঙ্গুতে নিশ্চিত করেছে। বাকি মৃত্যুর ঘটনাগুলো পর্যালোচনাধীন রয়েছে।