ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৭:০০:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এবার সামরিক বাহিনীতে সৌদি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

এবার নারীদের সামরিক বাহিনীতে যোগ দেয়ার অনুমতি দিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) দেশটির রাষ্ট্রীয় পত্রিকা আশ-শারকুল আওসাত এক প্রতিবেদনে জানায়, সৌদি নারীরা এখন থেকে দেশের সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় সিপাহী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে কাজ করতে পারবেন।

সম্প্রতি, রক্ষণশীল দেশটিতে পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণের অনুমতিও দেয়া হয়। গত বছর সৌদি সরকার প্রথমবারের মতো দেশটির নারীদেরকে নিরাপত্তা বাহিনীর মাদক-বিরোধী দপ্তর ও অপরাধ তদন্ত এবং কারা ব্যবস্থাপনার মতো জননিরাপত্তা শাখায় কাজের সুযোগ দেয়। এছাড়া, নারীদের গাড়ি চালানোর অনুমতিও দেয়া হয় গত বছর।

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সউদী ভিশন ২০৩০ বাস্তবায়ন করার অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন করতে চান। তারই আলোকে সৌদি নারীদেরকে এবার সামরিক বাহিনীতে যোগ দেয়ার অনুমতি দেয়া হলো।

-জেডসি