ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ৭:১৯:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত ৩১৪ জন

তাসকিনা ইয়াসমিন

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০২ পিএম, ৬ অক্টোবর ২০১৯ রবিবার

গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৩১৪ জন। যা গতকালের তুলনায় ৪৫ জন বেশি। এই রোগীদের মধ্যেই ঢাকার বাইরে আক্রান্ত হয়েছে ২৪১ জন, রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছে ৭৩ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। সর্তকতা কমিয়ে দিলে ডেঙ্গুরোগীর সংখ্যা বাড়তে পারে।

ডা. আয়শা আক্তার জানান, এ বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্দ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৮৯,৯৩০ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৮,৩৫৬ জন, যা মোট রোগীর ৯৮ ভাগ। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৩৩৮ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪৭০ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি
রোগী ৮৬৮ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন।  

খুলনা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১০৮ জন। এরপরেই রয়েছে চট্টগ্রাম বিভাগ (৪১ জন), এরপরে বরিশাল বিভাগ (৩৮ জন। এছাড়া ঢাকা বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ১ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৩৬ টি মৃত্যুর তথ্য থেকে ১৩৬ টি যাচাই বাছাই শেষে ৮১ জনের মৃত্যুর কারণ ডেঙ্গু বলে নিশ্চিত করেছে।