ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:১১:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ইতালি নৌকাডুবিতে ২৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইতালির ল্যামপেদুসা উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ২২ জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছে আরও ৮ শিশু।  

সোমবার ইতালীয় উপকূলরক্ষী বাহিনী জানান, রবিবার মধ্যরাতে ইতালির ল্যামপেদুসা উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকাটি উল্টে যায়। পরে সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে উপকূলীয় রক্ষীরা।

দুর্ঘটনার সময়ে নৌকাটিতে ৫০ জনের মতো আরোহী ছিলো বলে জানা গেছে। ওই নৌকাটি ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলের দিকে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া আর ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি উল্টে যায়।

উপকূলরক্ষী বাহিনী ২২ জনকে জীবিত উদ্ধার করেছে।  ওই ব্যক্তিরা জানান, এখনো কমপক্ষে ৮ জন শিশু নিখোঁজ আছে। এখনো তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে প্রতি বছর বহু অভিবাসী নৌকা ডুবিতে প্রাণ হারান। বিশেষ করে দরিদ্র আর যুদ্ধবিধ্বস্ত দেশগুলো থেকে একটু ভালো জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দেয় হাজার হাজার অভিবাসী।

-জেডসি