ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:১১:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নিউইয়র্ক বিমানবন্দরে রুশ নারী সাংসদকে জিজ্ঞাসাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৩ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিমানবন্দরের রাশিয়ার একজন নারী সংসদ সদস্যকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জিজ্ঞাসাবাদ করার প্রতিবাদ জানিয়েছে মস্কো।

যুক্তরাষ্ট্রে রুশ দূতাবাস এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একটি প্রতিবাদলিপি পাঠিয়েছে। রুশ দূতাবাস রোববার এক বিবৃতিতে জানিয়েছে, নিউইয়র্কের একটি বিমানবন্দরে পৌঁছানোর পর রাশিয়ার আইন প্রণেতা ইউমাশেভাকে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে।

ইউমাশেভা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৬ অক্টোবর বার্ষিক ফোর্ট রস ডায়ালগ ফোরামে অংশ নেয়ার জন্য বৈধ ভিসা নিয়ে আমেরিকা সফর করছিলেন। রাশিয়ার সংসদ সদস্য দেশের সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য এবং মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রক্ষার ব্যাপারে তিনি সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন।

রুশ দূতাবাস জানিয়েছে, আইনপ্রণেতা ইউমাশেভাকে আটকের পর এফবিআইয়ের একজন কর্মকর্তা তাকে আলাদা একটি কক্ষে যেতে বলেন এবং এক ঘন্টা যাবৎ তাকে জিজ্ঞাসাবাদ করেন। এছাড়া এ নারী সংসদ সদস্যকে ভিন্ন একটি অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দেন এফবিআইয়ের অফিসার। মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে এসব ঘটনার ব্যাখ্যা চেয়েছে রুশ দূতাবাস।

-জেডসি