ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:১১:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফগানিস্তানে বোমা হামলায় এক শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৪ পিএম, ৮ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে বোমা হামলায় এক শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। দেশটির পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে সোমবার এই হামলার ঘটনা ঘটে।  

আফগানিস্তানের একজন প্রাদেশিক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীতে নতুন যোগ ব্যক্তিদের বহনকারী একটি মিনিবাসকে লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।

নানগরহার প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেন, জালালাবাদ শহরে ওই হামলার ঘটনায় আরো ২৭ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। একটি রিকশার ভেতর ওই বোমাটি রাখা ছিলো।

খোগইয়ানি বলেন, প্রথম বোমার বিস্ফোরণের পর ওই এলাকায় আরো দুইটি বোমা সফলভাবে নিষ্ক্রিয় করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে, এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। কিন্তু, অস্থিতিশীল নানগরহার প্রদেশে তালেবান ও ইসলামিক স্টেট গ্রুপ সক্রিয়।

সাম্প্রতিক সময় আফগানিস্তানে বোমা হামলার পরিমাণ বেড়ে গেছে। বিশেষ করে গত মাসে যুক্তরাষ্ট্রের সাথে তালেবানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর সহিংসতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

-জেডসি