ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:১২:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিক্ষুকের অ্যাকাউন্টে সাড়ে সাত কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০১ এএম, ১০ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

হাসপাতালের সামনে সারাদিন ভিক্ষা করেন এক বৃদ্ধা। ময়লা-ছেঁড়া কাপড় পরে বসে থাকা এমন ভিক্ষুকদের কেউ মনোযোগ দিয়ে তাকিয়ে দেখে না। কিন্তু হঠাৎ একদিন জানা গেল, ওই ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে সাড়ে সাত কোটি টাকার মতো অর্থ রয়েছে। এর পর এ ঘটনা ছড়িয়ে পড়ে সবার মুখে মুখে।

ওয়াফা মোহাম্মদ আওয়াদ নামে ওই ভিক্ষুক থাকেন লেবাননে। তিনি ধরা পড়ে যান দেশটির জামাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হওয়ার ঘোষণা আসার পর। বিতর্কিত একটি সংগঠনকে আর্থিক সহায়তা করার অভিযোগে ব্যাংকটির বিরুদ্ধে তদন্তে নামে যুক্তরাষ্ট্র। এর পর সেটি বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। লেবাননের কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, সবার অর্থ নিরাপদে আছে।

এরই মধ্যে গত ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি চেকের ছবি ভাইরাল হয়। কেন্দ্রীয় ব্যাংক থেকেই চেক দুটি ইস্যু করা হয়। বলা হচ্ছে একটি চেক ওয়াফার। ব্যাংকে চেক আনতে গেলে কেন্দ্রীয় ব্যাংকটির এক কর্মকর্তা তাকে চিনে ফেলেন। এর পর তিনি ছবি তুলে পোস্ট করেন।

যে হাসপাতালে ওয়াফা ভিক্ষা করতেন, সেখানকার নার্স হানা গালফ বলেন, ওয়াফা ১০ বছর ধরে এখানে ভিক্ষা করেন। আমরা তো বুঝতেই পারিনি।

এত টাকা তিনি কোথায় পেলেন এখন এটাই বড় রহস্য।