ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ৫:১১:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যৌতুকের কারণে বাসর রাতেই নববধূকে ধর্ষণ স্বামী-দেবরের!

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৩ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যৌতুকের দাবিকৃত অর্থ দিতে না পারায় বাসর রাতেই নববধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামী ও দেবরের বিরুদ্ধে। আর একাজে শ্বশুরবাড়ির লোকজনও ধর্ষকদের সাহায্য করেছেন বলেও অভিযোগ উঠেছে। ভারতের উত্তরপ্রদেশে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ধর্ষণ ঘটনায় অভিযুক্ত চারজনকে এরই মধ্যে আটক করা হয়েছে।

পুলিশ আরো জানায়, কনের বাপের বাড়ি থেকে চাহিদা অনুযায়ী যৌতুক দিতে না পারায় বাসর রাতেই নববধূর উপর শুরু হয় নির্যাতন। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকেরা স্বামী আর দেবরকে নববধূর সঙ্গে রেখে বাইরে থেকে দরজা আটকে দেন। পরে তারা ওই নববধূকে ধর্ষণ করেন।

এদিকে ওই রাতেই ধর্ষকরা আহত অবস্থায় নববধূকে বাড়িতে রেখে পালিয়ে যায়। পরে সকালে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করান।

-জেডসি