সর্বদলীয় মন্ত্রিসভার রওশন এরশাদ ও সালমা ইসলাম
প্রকাশিত : ০৩:২৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার | আপডেট: ০৩:২৩ পিএম, ১৮ নভেম্বর ২০১৩ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : দশম সংসদ নির্বাচন সামনে রেখে সর্বদলীয় মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন রওশন এরশাদ৷ এ ছাড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সালমা ইসলাম৷ সর্বদলীয় মন্ত্রিসভার ৮ সদস্যর মধ্যে দুই জন নারী৷
আজ সোমবার বিকাল ৩টায় বঙ্গভবনের দরবার হলে ছয় মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ৷
নতুন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন, জাতীয় পার্টির রওশন এরশাদ ছাড়াও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এবং আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার৷
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু ও সালমা ইসলাম৷
১৮ নভেম্বর'২০১৩
