শেখ হাসিনার গ্রেফতার দিবস কাল
প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ১১:৫৮ এএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : আগামীকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রেফতার দিবস।
২০০৭ সালের এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। পরে ২০০৮’র ১১ জুন দেশের আপামর জনগণের দাবির প্রেক্ষিতে সরকার তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়।
দিবসটির স্মরণে আগামীকাল বিকাল ৩টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী যুবলীগ আলোচনা সভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।
১৫.০৭.২০১৫
