সিলেটে একসঙ্গে জন্ম নেয়া ছয় শিশুর মধ্যে তিন শিশু মারা গেছে
প্রকাশিত : ০২:০৯ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০২:১০ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সিলেট : সিলেটে একসঙ্গে জন্ম নেয়া ছয় শিশুর মধ্যে তিন শিশুই মারা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সিলেট এমএজি ওসমানী হাসপাতালে মঙ্গলবার সকালে একসঙ্গে ৬ শিশুর জন্ম দেন এক মা। তবে মঙ্গলবার রাত ৯টার দিকে তাদের মধ্যে ৩ জন মারা যায়।
সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারি অধ্যাপক ডা. আব্দুল হাই জানিয়েছেন, মূলত প্রসবজনিত জটিলতার কারণে ৩ শিশু মারা গেছে।
সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের পারকুল গ্রামের ব্যবসায়ী জামাল উদ্দিনের স্ত্রী হাসনা বেগমকে মঙ্গলবার ভোর ৬ টায় ওসমানী মেডিকেলের গাইনি বিভাগে ভর্তি করা হয়।
সকাল ১০ টার সময় তিনি বিনা অপারেশনে স্বাভাবিকভাবে ৬ সন্তানের জন্ম দেন।
অধ্যাপক মো. আব্দুল হাই জানান, শিশুগুলোর ওজন খুব কম, তাই তাদেরকে নাভি দিয়ে ক্যাথেটারেইন করে প্রাথমিক অবস্থায় খাবার দেয়া হয়।
১৫.০৭.২০১৫
