বিআইসিসিতে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা
প্রকাশিত : ০৫:৩৮ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
তিনি বলেন, ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। পরে দলের নেতাকর্মী, শুভান্যুধায়ী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।
১৫.০৭.২০১৫
