ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ২:৫২:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন : খালেদা

প্রকাশিত : ০৫:৪৭ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০৫:৪৮ পিএম, ১৫ জুলাই ২০১৫ বুধবার

indexস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১৫ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশাল ব্যবধানে সফরকারী দক্ষিণ আফ্রিকা দলকে হারায় মাশরাফি বাহিনী। এরপর পরই এক বিবৃতিতে এ অভিনন্দন জানান খালেদা জিয়া। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান উইমেননিউজকে এ তথ্য জানান। বিবৃতিতে খালেদা জিয়া ক্রিকেটারদের পাশাপাশি বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, কোচিং স্টাফ, ক্রিকেটের পৃষ্ঠপোষক এবং দর্শকদের অভিনন্দন জানিয়েছেন। ১৫.০৭.২০১৫