অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ; এক নারীসহ নিহত ২
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের আনোয়ারায় একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। এই সময় অ্যাম্বুলেন্সে থাকা এক পুরুষের মৃতদেহ ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গেছে। এছাড়া, দুর্ঘটনায় আরো ৪ জন আহত হয় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে চৌমুহনীর শশী কমিউনিটি সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহত নারী ও পুরুষের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সাহাব উদ্দিন, বুলবুল আক্তার ও তার স্বামী নিজাম উদ্দীন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিলো। পথে সিলিন্ডার বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে।
-জেডসি
