ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৭:১৯:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মাদকাসক্ত সন্তানের ছুরিকাঘাতে প্রাণ দিলেন মা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাগেরহাটে মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের কোপে মা খুন হয়েছেন। নতুন মোবাইলফোন সেট চেয়ে না পেয়ে ক্ষুব্ধ নেশাগ্রস্ত ছেলে তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেন বলে দাবি পুলিশের। নিহতের ছেলে রাসেল মোল্লা ওরফে শুকুরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহ্নত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল আটটার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার পুরাতন পুলিশ ফাঁড়ির কাছে এই হত্যার ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, প্রথম স্বামী শাজাহান শেখের সঙ্গে দীর্ঘদিন আগে ছাড়াছাড়ির পর রাবেয়া শহরের রাহাতের মোড় এলাকার বুলুকে দ্বিতীয় বিয়ে করেন। ওই স্বামী মারা গেলে তিনি বাসাবাড়িতে নিজ মায়ের অংশ থেকে পাওয়া জমিয়ে ঘর তুলে বসবাস করছিলেন। রাবেয়া বেগমের একমাত্র ছেলে রাসেল শেখ ছাড়াও আরও তিনটি মেয়ে রয়েছে। তাদের বিয়ে দেয়ার পর রাসেলকে নিয়ে তিনি ওই বাড়িতে থাকতেন।

রোববার সকাল ৮টার দিকেও রাবেয়া বেগম বাড়ির সামনের চা দোকানি রিনার কাছ থেকে চা কিনে বাসায় নিয়ে যান। এ সময় ছুরিকাঘাতে মাকে হত্যা করেন রাসেল।

এলাকাবাসী আরো জানান, রাসেল শেখ কিছুই করত না। এলাকায় বখাটে এবং মাদকাসক্ত হিসেবেই পরিচিতি ছিলেন।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, হত্যাকাণ্ডের পর রাসেল শেখকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি রাসেল দীর্ঘদিন ধরে নেশা করত। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রাসেলকে জিজ্ঞাসাবাদের পর জানা যাবে যে, কী কারণে তার নিজ মাকে ছুরি দিয়ে খুন করেছেন।

-জেডসি