ব্রাজিলের সিয়ারা প্রদেশে ভবন ধসে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার
ব্রাজিলে একটি আবাসিক ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তুপের ভেতর সবশেষ নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পরে এক কর্মকর্তা শনিবার একথা জানান।
সিয়ারা প্রদেশের ফরটালিজা নগরীর উপশহরে বৃহস্পতিবার ৭ তলা আবাসিক ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তুপ থেকে ৭ জন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
কর্মকর্তারা ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছেন।
সিয়ারা জননিরাপত্তা বিভাগের এক মুখপাত্র এএফপিকে ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সিটি কাউন্সিলের বরাত দিয়ে এক রিপোর্টে বলা হয়, ভবনটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।
