ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ৩:১২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নাটক ও টেলিছবি নিয়ে ব্যস্ত ঊর্মিলা

প্রকাশিত : ০৭:৩৬ এএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৭:৩৬ এএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

www.bonikbarta.comস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : নাটক ও টেলিছবির কাজ নিয়ে ব্যস্ত এখন ঊর্মিলা শ্রাবস্তী। এবারের ঈদে ৭-৮টি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। সে তালিকায় রয়েছে সাইফুল ইসলাম মান্নুর 'এভাবে চলে যেও না', দীপংকর দীপনের 'কারেনের পাঙ্খা', ইমরাউল রাফাতের 'চট্টলা এক্সপ্রেস', মনজুরুল হাসান মিলনের 'লং ড্রাইভ', রুমান রুনির 'টার্গেট ০০৭' ও আলী ফিদা একরাম তোজোর 'ভ্যানিটি ব্যাগ'সহ আরও বেশ কিছু নাটক ও টেলিছবি। পাশাপাশি এনটিভির গেইম শো 'রঙের মেলা'য় অংশ নিয়েছেন তিনি।ঊর্মিলা বলেন, 'এবারের ঈদে যে কয়েকটি নাটক ও টেলিছবিতে অভিনয় করেছি তার প্রত্যেকটি ভিন্ন ঘরানার। গল্প ও চরিত্রে মাঝেও ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। বিশেষভাবে বলতে হয় 'চট্টলা এক্সপ্রেস' নাটকটির কথা। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা নিয়ে নির্মিত এ নাটকটি দর্শকদের মনযোগ কাড়বে বলে আমার বিশ্বাস। অন্যান্য কাজগুলোয় দর্শক খুঁজে পাবেন নতুন এক ঊর্মিলাকে। ঈদে একাধিক আয়োজনে অংশ নিতে পারায় আমার উচ্ছ্বাস অনেক বেশি।' ১৬.০৭.২০১৫