ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১:৪৯:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রধানমন্ত্রী ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন

প্রকাশিত : ০২:২৪ পিএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০২:২৪ পিএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

PM_sm1_313844258স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতরের দিন সকালে বিচারক ও বিদেশী কূটনীতিকসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। শেখ হাসিনা প্রথম সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে তিনি বিচারক ও বিদেশী কূটনীতিকদের সঙ্গে একই স্থানে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ১৬.০৭.২০১৫