নুসরাত হত্যার রায়ে সন্তুষ্ট সরকার: কাদের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বহুল আলোচিত মামলার রায়ে সরকার স্বস্তি প্রকাশ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এই হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। এতে সরকার স্বস্তি ও সন্তোষ প্রকাশ করছে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে, বেলা ১১টার দিকে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।
ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।
-জেডসি
