ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ২:২৬:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

হাসপাতাল থেকে আবারো কারাগারে মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২১ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই পুনরায় কারাগারে পাঠানো হয়েছে পাকিস্তান মুসলিম লীগ (এন) নেতা মরিয়ম নওয়াজকে।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতাল থেকে কট লাখপাত কারাগারে নেয়া হয়। খবর পাকিস্থান সংবাদ সংস্থা ডনের।  

বুধবার (২৩ অক্টোবর) রাতে অসুস্থ বাবা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে সাক্ষাতের পর মরিয়ম নওয়াজ অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১০টা ০৩ মিনিটে ভিভিআইপি ২ এই ভর্তি হন মরিয়ম। একই হাসপাতালেই নওয়াজ শরিফও ভর্তি আছেন।

অসুস্থ বাবাকে দেখতে চেয়ে আবেদন করলে পাঞ্জাব সরকার মরিয়মকে প্যারোলে ১ ঘণ্টার জন্য মুক্তি দিতে সম্মত হয়। দেশটির দুর্নীতি দমন আদালতের রিমান্ডে আছেন তিনি।

মরিয়মকে হাসপাতাল থেকে কারাগারে নেয়ার নিন্দা জানিয়ে দলটির মুখপাত্র বলেন, বুধবার ভোর ৫টায় তাকে কারাগারে নেয়া হয়। যখন কারাগারে পাঠানো হয়েছে তখনো অসুস্থবোধ করছিলেন মরিয়ম।

-জেডসি