ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১:৪৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তরুণীদের ঈদ আনন্দ

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ১৬ জুলাই ২০১৫ বৃহস্পতিবার

দীর্ঘ একমাস রোজা রাখার পর ঈদুল ফিতর চলে এসেছে। ঈদে তরুণীদের প্রস্তুতি যেন একটু বেশি। দিন যতই যাচ্ছে ঘনিয়ে আসছে উৎসবের আমেজ তত বাড়ছে। নগরীর ছোট বড় শপিং মলগুলোতে মানুষের ভিড়ে দাঁড়ানোর সামান্য জায়গা নেই। সকলেই ব্যস্ত ঈদকে বরণ করে নিতে। এক একজনের কাছে ঈদের অনুভূতি এক এক রকম। তরুণীদের কাছে ঈদ কেমন,তা নিয়ে কয়েকজন উইমেননিউজকে জানিয়েছেন তাদের অনুভুতি। সাক্ষাৎকার নিয়েছেন মাজেদুল হক তানভীর। 10996173_1583058321933935_207710368256512263_nস্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শারমিন জাহান জয়া বলেন,‘আমার কাছে ঈদ মানে অবশ্যই একটি খুশির দিন। তাছাড়া সকল প্রকার ব্যস্ততা ভুলে একটা লম্বা ছুটি ঈদ আনন্দকে বাড়িয়ে দিয়েছে। আমার কাছে ঈদ মানে পরিবারের, আত্মীয়স্বজন,বন্ধু-বান্ধব সবার সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়া। ঈদের দিন কি করবো তা নিয়ে এখন পর্যন্ত কোন পরিকল্পনা করি নি। যেহুতু আমার কোন গ্রামের বাসা নেই,তাই ঈদ ঢাকাতেই করা হবে পরিবার ও বন্ধু-বান্ধবদের সাথে। সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।’ 17699_1626614347550892_3685630023813591243_nএকই বিশ্ববিদ্যালয়ের বিজনেজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন সুমা বলেন,‘বরাবরের মত এবারও আমি গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করবো। পড়াশুনার ব্যস্ততার কারণে ঈদ কেনাকাটায় খুব একটা সময় দিতে পারি নি। তবে প্রতি বছর গরীব শিশুদের জন্য পোশাক কিনি। এ বছরও তাই করেছি। ওদের মুখে হাসি ফোটাতে পারলে আমার ভাল লাগে। ঈদে আমার দাদু বাড়ি, নানু বাড়ি,সেই সাথে কাজিনদের সাথে আড্ডা দিয়ে ঈদ উদযাপন করতে চাই। সবাইকে জানাচ্ছি ঈদের আগাম শুভেচ্ছা’। 11759512_1011874202179643_1364632763_nসিলেট সরকারি ল'কলেজের শিক্ষার্থী শেখ জিনিয়া সুলতানা জানান তার ঈদ ভাবনা। তিনি বলেন,‘ঈদ হচ্ছে আনন্দ। ঈদ হচ্ছে চাওয়া আর পাওয়া। ঈদ মানে সবার মনে আনন্দ,মুখে হাসি। যাদের সামর্থ্য একটু কম তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা। আমাদের যাদের সামর্থ্য আছে,তাদের সামান্য চেষ্টাই পারে হতদরিদ্র মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে।’ ‘ঈদের দিন পরিবার,আত্মীয়,বন্ধু সবার সাথে সময় কাটাবো। নিজেরসহ সবার জন্য কিছু শপিং করেছি। সবার জন্য স্পেশাল কিছু রান্না করবো। খাওয়া-দাওয়া করবো। আত্মীয়স্বজন,বন্ধুবান্ধবরা আসবে। একটা গেট টুগেদার হবে। তারপর বিকালে আত্মীয়স্বজনের বাসায় বা কাছাকাছি কোথাও ঘুরতে যাবো।‘ 1538713_1553794761498691_503399695681851042_nডেলটা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাহমিদা আনোয়ার নাভানা বলেন,‘ঈদ আমার কাছে অত্যন্ত আনন্দের। তবে নতুন পোশাক আর বড়দের কাছ থেকে ঈদ সালামি পাওয়ায় এতে বাড়তি আনন্দ যোগ হয়। আমি মনে করি, প্রতিটি উৎসবের বৈশিস্ট আলাদা হলেও মানে এক। তা হল আনন্দ। তাই ঈদ উৎসবকে নিজের মতো করে সাজিয়ে উদযাপন করা যায়।’ তিনি জানান,ভবিষ্যত পরিকল্পনায় আমরা এতোটাই ব্যস্ত যে পরিবার,আত্নীয়,বন্ধু বান্ধব্দের সাথে সময় কাটানো হয়ে ওঠে না। তাই ঈদকে কেন্দ্র করে শিথীল হয়ে পড়া এই সামাজিক সম্পর্কগুলো সাথে মেলবন্ধনের সুযোগ হাতছাড়া করতে চাইনা। ঈদের সকালে আম্মুর ফিরনী,সেমাই এর মিষ্টি গন্ধে ঘুম ভাঙ্গে। আম্মুর রান্নাবান্নার আয়োজন,আব্বু,ভাইয়ার হইচই এর সাথে সকাল কাটবে। দুপুরবেলা খালামনিদের বাসায় আর বিকেলটা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাব। রাতে ফুফুদের বাসায় ডিনার সেরে বাসায় ফেরা হয়। রাতে চলবে আব্বু,আম্মু,ভাইয়া মিলে গল্প করবো আর টিভি দেখবো। 10486050_591157547662288_373425446380784439_nআকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এ ইন্টার্নশীপ করছেন ভিকারুন্নাছা সামিয়া। তিনি বলেন,‘আমার কাছে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ,ঈদ মানে সকলে মিলে ফিরনী সেমাই খাওয়া, ঈদ মানে নতুন জামা পড়ে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। ঈদ মানে ধনী গরীবের ভেদাভেদ ভেঙ্গে এক সাথে চলা,ঈদ মানে সকল শত্রুতা ভুলে গিয়ে নতুন বন্ধনে আবদ্ধ হওয়া।’ ঈদের দিনের পরিকল্পনা নিয়ে সামিয়া বলেন,’ঈদে বরাবরই আমার নতুন কিছু পরিকল্পনা থাকে। সেটা হল খাওয়া নিয়ে। আমি যেমন খেতে পছন্দ করি ঠিক তেমনি নতুন কিছু রান্না করে সবাইকে খাওয়াতেও অনেক ভালবাসি। সবাই আমার রান্না অনেক পছন্দ করে তাই এবার আমার বিশেষ রান্না থাকবে ‘ফ্রাইড রাইস এন্ড চিকেন কারি। এছাড়া চটপটি,ফুসকা আর পায়েসতো থাকবেই। আমার ঘুরতে যাওয়া খুব বেশি পছন্দ না তাই বাসায় বসে ঈদের অনুষ্ঠান দেখে আর মেহমানদের আপ্যায়ন করেই সারাদিন কাটবে। সবশেষে প্রত্যাশা করি সবার ঈদ কাটুক আনন্দঘন পরিবেশে। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।‘ ১৭.০৭.২০১৫