দলীয় নেতাকর্মীদের সাথে শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা বিনিময় সকাল ১০টায়
প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৭ জুলাই ২০১৫ শুক্রবার | আপডেট: ১২:২৯ পিএম, ১৭ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা :আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল ফিতরের দিন গণভবনে সকাল ১০টা থেকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণীপেশা এবং সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, এছাড়াও শেখ হাসিনা বেলা সাড়ে ১১টায় কূটনীতিক ও বিচারপতিদের সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।১৭.০৭.২০১৫