ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৮:০৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ পিএম, ২৮ অক্টোবর ২০১৯ সোমবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

জোট নিরপেক্ষ সম্মেলন (ন্যাম) পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে প্রধানমন্ত্রী আজারবাইজানের বাকু’তে অনুষ্ঠিত ন্যাম শীর্ষ সম্মেলনে তার সফরের নানা দিক সাংবাদিকদের ব্রিফ করবেন।

এর আগে আজারবাইজানে চার দিনের সফর শেষে গতকাল রোববার  দেশে ফেরেন প্রধানমন্ত্রী। গতকাল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।