ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুমিল্লায় স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাবাজার থানার বি-চাপিতলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঙ্গরা থানার পরিদর্শক তদন্ত আবদুল্লাহ আল মামুন।

মৃতরা হলেন বি-চাপিতলা গ্রামের নজরুল মোল্লার ছেলে ফারুক ও তার স্ত্রী রুজিনা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। হয়তো ওই ঝগড়া থেকে স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করেছে। তাদের তিন কন্যা সন্তান রয়েছে।

মুরাদনগর সার্কেল এসপি জাহাঙ্গীর আলম জানান, পারিবারিক কলহের কারণে সন্তানদের ঘুমে রেখে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

-জেডসি