ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১:৫০:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কেন্দুয়ায় গার্মেন্টস কর্মীর আত্মহত্যা

প্রকাশিত : ০৮:৩৪ এএম, ২০ জুলাই ২০১৫ সোমবার | আপডেট: ০৮:৩৭ এএম, ২০ জুলাই ২০১৫ সোমবার

neterkona-mapস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নেত্রকোনা : নেত্রকোনার কেন্দুয়ায় রবিবার সন্ধ্যায় কামরুন্নাহার (২০) নামে এক গার্মেন্টস কর্মী বিষপানে আত্মহত্যা করেছেন।
মৃত কামরুন্নাহার উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে।
জানা গেছে, কামরুন্নাহার ঢাকার একটি গার্মেন্টে কাজ করতেন। ঈদের আগের দিন তিনি বাড়িতে আসেন। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।
২০.০৭.২০১৫