ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৪৭:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে পেঁয়াজের দামে ধস, কেজিপ্রতি ৬ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশচুম্বি থাকলেও ভারতে সর্বকালের সবচেয়ে কম দামে পণ্যটি বিক্রি হচ্ছে। গতকাল বুধবার লাসাগাঁও অনলাইন মার্কেটে কেজিপ্রতি পণ্যটি বিক্রি হয় ৬ থেকে ১০ রুপি দরে।  দেশটির কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে এখন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিতে কেন্দ্রকে চাপ দিচ্ছেন।

এদিকে, কৃষকের চাপে কর্ণাটকে উৎপাদিত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। প্রতি চালানে সর্বোচ্চ নয় হাজার মেট্রিক টন বেঙ্গালুরু পেঁয়াজ রপ্তানি করা যাবে। দেশটির হর্টিকালচার কমিশনারের অনুমতি নিয়ে চেন্নাই বন্দর দিয়ে এই পেঁয়াজ রপ্তানি করা যাবে।

জানা গেছে, কর্ণাটকের গোলাপি জাতের বেঙ্গালুরু পেঁয়াজ বাজারে চলে আসার কারণে স্থানীয়ভাবে পণ্যটির দাম কমতে শুরু করেছে। তার কারণে ব্যবসায়ীরা তাদের রাজ্য সরকারকে চাপ দিচ্ছেন; যাতে করে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়। এছাড়া মহারাষ্ট্রে নির্বাচনও শেষ হয়ে গেছে।

তাই এই মুহূর্তে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা রাখতে আর কোনো যৌক্তিকতা দেখছেন না ভারতীয় ব্যবসায়ীরা। শেষে ২৮ অক্টোবর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এক আদেশের মাধ্যমে শুধু কর্ণাটক রাজ্যে উৎপাদিত বেঙ্গালুরু গোলাপি পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়। এর আগে, ২৯ সেপ্টেম্বর এক আদেশের মাধ্যমে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।

-জেডসি