ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৬:১৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

২৮ নভেম্বর চালু ই-পাসপোর্ট

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ নভেম্বর থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ই-পাসপোর্ট সবার পেতে সময় লাগবে। তবে, আমরা এটি শুরু করছি। ২৮ নভেম্বর থেকে এটা দেয়া শুরু হবে।

ই-পাসপোর্ট বিলম্বের কারণ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ই-পাসপোর্ট জুলাই মাসের ১ তারিখ থেকে চালু হওয়ার কথা ছিলো। কিন্তু, সেটা দেরি হচ্ছে, ইউরোপ সফরকালে আমি জার্মানিতে যাই। সেখানে ই-পাসপোর্ট তৈরি করার দায়িত্বে থাকা ভেরিডোস জেএমবিএইচ-এর সাথে এটা নিয়ে আলোচনা হয়।

প্রবাসীরা ই-পাসপোর্ট পাবেন কিনা -সাংবাদিকদের এমন প্রশ্নে আব্দুল মোমেন বলেন, ই-পাসপোর্ট সবাই পাবে। আর সেটার মেয়াদ হবে ১০ বছর। কারণ প্রবাসীরা অভিযোগ করেন- পাসপোর্ট নবায়ন করার জন্য নানা ধরনের ঝামেলা পোহাতে হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পাওয়া উচিত বলে আমি মনে করি। আর নবায়নের ক্ষেত্রে আরো কম সময় লাগা উচিত।

ইউরোপ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ইতালি ও গ্রিস সফর করেছি। দেশ দুইটির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে আমাকে তারা জানিয়েছেন।

-জেডসি