ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫৮:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চুয়াডাঙ্গায় গৃহবধূকে ধর্ষণ করলো স্বামীর দুই বন্ধু

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় উপজেলার যদুপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে।  বর্তমানে সেই গৃহবধূ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এই ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত ওয়াশিম আলী (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওয়াশিম আলী একই গ্রামের মৃত জাফর মণ্ডলের পুত্র।

পুলিশ জানায়, গত বুধবার (৩০ অক্টোবর) রাতে গৃহবধূর স্বামী ব্যবসায়ের কাজে বাড়ির বাইরে ছিলো। এই সুযোগে স্বামীর দুই বন্ধু একই গ্রামের মিলন ও ওয়াশিম ওই গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি কলাবাগানে পর্যায়ক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূ অচেতন হয়ে পড়ায় তাকে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে পরিবারের অন্য সদস্যরা গৃহবধূকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

নির্যাতিতা স্বামীর অভিযোগ, মিলন ও ওয়াশিমের সাথে তার ভালো সখ্যতা ছিলো। সেই সূত্রে অভিযুক্তরা পরিকল্পনা করে, তাকে কৃষিপণ্য বিক্রি করার জন্য যশোরে যেতে বাধ্য করে। রাতে ফিরে আসতে না পারায় সেই সুযোগে তার স্ত্রীকে তারা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বাড়ি ফিরলে বিষয়টি খুলে বলেন তার স্ত্রী।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর বলেন, এই ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ করে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করে। রাতেই এজাহারনামীয় আসামি ওয়াশিমকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামীকেও গ্রেফতার করতে অভিযান চলছে।

-জেডসি