ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৪৯:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

লরিতে লাশ: পরিচয় মিলেছে ৩৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২ নভেম্বর ২০১৯ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যুক্তরাজ্যের এসেক্সে লরির কন্টেইনারের মধ্যে মৃত অবস্থায় পাওয়া ৩৯ জনই ভিয়েতনামের নাগরিক। এর আগে তাদের চীনা নাগরিক ভাবা হলেও সে ধারণা ভুল বলে জানিয়েছে এসেক্স পুলিশ। মারা যাওয়া লোকজনের মধ্যে ৩১ জন পুরুষ ও ৮ জন নারী।

এ ঘটনায় ভিয়েতনাম সরকার ও ভুক্তভোগী কয়েকটি পরিবারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলেও জানিয়েছে তারা।

ভিয়েতনামভিত্তিক নাগরিক নেটওয়ার্ক হিউম্যান রাইটস স্পেসের কর্মকর্তা হোয়া নিয়েম জানান, ২৬ বছর বয়সী ফাম ট্রা মাই মায়ের উদ্দেশে একটি বার্তা লিখে রেখে গেছেন। লরিটি যখন বেলজিয়াম থেকে যুক্তরাজ্যে যাচ্ছিল, তখন তিনি শ্বাস নিতে পারছিলেন না বলে লিখেছেন।

মৃতদের মধ্যে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর ছিল। এ ঘটনায় উত্তর আয়ারল্যান্ড থেকে সন্দেহভাজন হত্যাকারী হিসেবে ২৫ বছরের লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ট্রাকটি বেলজিয়াম-বুলগেরিয়া থেকে ১৯ অক্টোবর যুক্তরাজ্যের ওয়েলসের হলিহেড এলাকায় প্রবেশ করে।

এ ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে লন্ডনে ভিয়েতনাম দূতাবাস। পাশাপাশি, মৃত সবার পরিচয় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যম নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে তারা।

এসেক্স পুলিশের অ্যাসিসটেন্ট চিফ কনস্টেবল টিম স্মিথ বলেন, নিহত ব্যক্তিরা সবাই ভিয়েতনামের নাগরিক। আর ভিয়েতনাম সরকারের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে।

-জেডসি