ইন্টারনেটে ঝড় তুললেন ব্রাজিলের পরিচ্ছন্ন কর্মী
প্রকাশিত : ০৮:২৯ এএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০৮:৩৩ এএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের রিটা মাটোজের দিন শুরু হয় ভোর ৪.২০-তে। এরপর শহরের রাস্তা সাফাইয়ের কাজে লেগে যান তিনি। পেশায় রাস্তার সাফাই-কর্মী রিটার কমলা ইউনিফর্ম পরা আকর্ষণীয় ছবি ব্রাজিলে হোয়াটস্যাপ মারফত্ ছড়িয়ে পড়েছে।
ইন্টারনেটে শিহরণ তোলার পর তাঁর কাছে মডেলিং, বন্ধুত্ব এবং বিয়ের প্রস্তাব আসতে শুরু করেছে। মাসে ৪০ হাজার টাকার চাকুরে ২৩ বছরের রিটা ভোর থেকে টানা ১২ ঘন্টা কাজ করেন। ব্রাজিলের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে রিটা জানিয়েছেন, রাস্তায় তাঁকে ঝাড়ু হাতে দেখে লোকজন অবাক হয়ে যান। তাঁরা বলেন, রিটা আরও ভালো কাজ পেতে পারেন। কিন্তু নিজের কাজ নিয়ে গর্বিত রিটা। রিটার কথায়, এক সাফাই-কর্মীর বিখ্যাত হয়ে যাওয়াটা সবাই ভালোভাবে নেননি। তাঁরা রিটার সমালোচনা করেন। এবং সহকর্মীদের সঙ্গে রিটার দূরত্ব বাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এখন রিটার কাছে ইতিবাচক বার্তাই আসছে। তাঁর আশা, খুব শীঘ্রই মডেলিংয়ের কাজ পাবেন তিনি। রিটা বলেছেন, নগ্ন পোজ দিতে তাঁর কোনও আপত্তি নেই। তিনি বলেছেন, সাফাইয়ের কাজ তাঁর শরীরের গঠন ভালো রেখেছে। কারণ, এটা কঠোর পরিশ্রমের কাজ। এরপর তিনি জিমেও ঘাম ঝরান তিনি। ডায়েটিং করেন না। ১৬ বছর বয়স থেকে এই কাজ করছেন তিনি। নিজের পরিশ্রমে স্বপ্ন পূরণ করতে চান রিটা।সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ার পর রিটার সঙ্গে বন্ধুত্বে আগ্রহী অনেকেই।
