ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৪৯:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফগানে মাইন বিস্ফোরণ, শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

আফগানিস্তানে স্কুলে যাওয়ার পথে মাইন বিস্ফোরণে তালেবান পরিবারের চার শিশুসহ ৯ শিশু নিহত হয়েছে। নিহত শিশুরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

শনিবার উত্তর-পূর্বাঞ্চলীয় তাখার প্রদেশে এ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটে।

তাখার পুলিশের মুখপাত্র খলিল আসির এ ঘটনায় তালেবানকে দোষারোপ করে বলেন, এলাকাটি তালেবানের নিয়ন্ত্রণে। তাদের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান শুরুর পর তালেবান এলাকাটিতে এ্যান্টি-পার্সোনাল মাইন পুঁতে রাখে। তাদের পুঁতে রাখা মাইনের বিস্ফোরণেই শিশুরা নিহত হয়েছে। এই শিশুদের বয়স ৯ থেকে ১২ বছরের মধ্যে।

তালেবানের পক্ষ থেকে অবশ্য এখনও পর্যন্ত এ বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি। পুলিশের মুখপাত্র দাবি করেছেন, নিহত শিক্ষার্থীদের মধ্যে তালেবান পরিবারের চার শিশুও রয়েছে।


-জেডসি