ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ৫:৫০:০৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৩ নভেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সন্ধ্যা রানী (৫৫)। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

সন্ধ্যা রানী সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে বিমল সাহার স্ত্রী।

খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, সন্ধ্যা রানী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

-জেডসি