ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ০:৪৯:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রিয়াঙ্কার ফোনে আড়ি পাতছে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ এএম, ৪ নভেম্বর ২০১৯ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকার লোকসভা ভোটের সময় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর ফোনে আড়ি পেতেছিল বলে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস। সম্প্রতি ভারতে একটি ইসরায়েলি অ্যাপসের মাধ্যমে ফোনে আড়ি পাতা হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ। পরে এটি ভারত সরকারের পক্ষ থেকে করা হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলো।

কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রফুল্ল পটেল জানিয়েছেন, তাদের ফোনে আড়ি পাতা হয়েছে। হোয়াটসঅ্যাপ যখন ‘হ্যাক’ হওয়া মোবাইলে সতর্কবার্তা পাঠাচ্ছিল, তখন এমনই একটি বার্তা পেয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও’।

তিনি জানান, ফোন ‘হ্যাক’ হয়েছে, সরাসরি এমন কোনও বার্তা প্রিয়ঙ্কার হোয়াটসঅ্যাপে আসেনি। অন্যরা যেমন সতর্কবার্তা পেয়েছিলেন, প্রিয়াঙ্কাও তেমনই একটি পেয়েছিলেন।

প্রিয়াঙ্কা-ঘনিষ্ঠ এক নেতার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মাস দুয়েক আগে হোয়াটসঅ্যাপে আড়ি পাতা সংক্রান্ত বার্তা পান কংগ্রেস নেত্রী। তখন এর অর্থ বুঝতে না পেরে সেটি তিনি মুছে দেন। একই সময়ে বিদেশের কিছু অজানা নম্বর থেকেও ফোন আসছিল। কংগ্রেসের বক্তব্য, বাকিরা বলার পরে সেই বার্তাটির মানে যে আড়ি পাতা, তা বুঝেছেন প্রিয়াঙ্কা। তাই দল এখন বিষয়টি সামনে আনছে।

বিজেপির দাবি, হোয়াটসঅ্যাপ আগে জানিয়েছে, কোনো রাজনৈতিক নেতার ফোনে আড়ি পাতার কথা তাদের জানা নেই।

-জেডসি