তারানা হালিমকে প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার | আপডেট: ০১:৫৮ পিএম, ২১ জুলাই ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন জোটের গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীকে আজ গোপালগঞ্জ সার্কিট হাউজে জোটের পক্ষ থেকে স্বাগত জানিয়ে এ অভিনন্দন জানানো হয়।
জেলা শাখার সভাপতি গাজী মোস্তাফিজুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক রতন বালার নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গোপালগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন। জোটের জেলা শাখার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
২১.০৭.২০১৫
