ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ০:১২:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শিশু হত্যার অভিযোগে একজনের যাবজ্জীবন

প্রকাশিত : ০৮:০৬ এএম, ২২ জুলাই ২০১৫ বুধবার | আপডেট: ০৮:০৬ এএম, ২২ জুলাই ২০১৫ বুধবার

arrest-9_9806620150512145803স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নেত্রকোনা : নেত্রকোনায় শিশু রিক্তা আক্তারকে (১০) হত্যার অভিযোগে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ আব্দুল হামিদ এই রায় দেন।
 
যাবজ্জীবনের পাশাপাশি আসামি মোঃ ভুলু শেখকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
মামলা সূত্রে জানা গেছে, নেত্রকোনার আটপাড়া উপজেলার কোট্টাকান্দা গ্রামের ইজ্জত আলীর মেয়ে রিক্তা । ২০০৩ সালের ৭ ডিসেম্বর সকালে বাউলার হাওরে গরু চড়াতে গেলে তাদের একটি গরু হারিয়ে যায়। খোজাখুঁজির সময় ভুলু মিয়া গরুটি উজাউরু গাছের জঙ্গলের ভিতর চলে গেছে বলে জানায়। রিক্তা সেদিকে গরু আনতে গেলে আর ফিরে আসেনি। এর আটদিন পর ১৬ ডিসেম্বর ব্যাঙ্গাইল নদী থেকে   রিক্তার লাশ উদ্ধার করা হয়। পরদিন রিক্তার বাবা ভুলু শেখের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০০৯ সালের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে আজ এই রায় দেয়া হয়।
 
শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাভোকেট কমলেশ চৌধুরী এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সাফায়েত আহমেদ।
২২.০৭.২০১৫