অপহরণের ৮ দিন পর পতিতালয়ে উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশিত : ১০:৫৪ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার | আপডেট: ১০:৫৪ এএম, ২৪ জুলাই ২০১৫ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, সাভার : আশুলিয়ায় অপহরণের আটদিন পর ময়মনসিংহের পতিতালয় থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতসন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার আশুলিয়া থানা পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, প্রেমের ফাঁদে ফেলে গত ১৭ জুলাই সেন্টু হোসেন শাকিল কৌশলে আরো দুই বন্ধু আলমগীর ও রাশেদের সহযোগিতায় আশুলিয়ার নবীনগর এলাকা থেকে ঐ তরুণীকে অপহরণ করে। প্রাইভেটকারে করে ময়মনসিংহের একটি বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে ঐ তরুণীকে ময়মনসিংহের একটি পতিতালয়ে বিক্রি করে দেয়া হয়।
অপহূত তরুণীর পরিবার থানায় অভিযোগ করণে পুলিশ সেন্টু ও আলমগীরকে আটক করে। তাদের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তরুণীকে উদ্ধার করা হয়।
আশুলিয়া ও ধামরাই জোনের সহকারী পুলিশ সুপার নাজমূল হাসান ফিরোজ উইমেননিউজকে বলেন, নির্যাতিতাকে আদালতে পাঠানো হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
২৪.০৭.২০১৫
