ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ০:১২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এইচএসসি’র ফল প্রকাশ ৯ আগস্ট

প্রকাশিত : ১১:০৭ এএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ১১:০৯ এএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার

HSC-01-newsnextbd স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হচ্ছে ৯ আগস্ট।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান, ওইদিনই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।
গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। ১৩ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে  এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নেয় ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী।
২৬.০৭.২০১৫