ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ০:১১:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শারীরিক অবস্থা ভালো না দিতির

প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার | আপডেট: ০৩:২১ পিএম, ২৬ জুলাই ২০১৫ রবিবার

image_453_63241স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : অভিনেত্রী পারভীন সুলতানা দিতির শারীরিক অবস্থা ভালো না। চিকিৎসার জন্য গতকাল শনিবার ভারতের চেন্নাইয়ে গেছেন তিনি। তবে অসুস্থতা সম্পর্কে কিছু বলতে রাজি হননি দিতি। তিনি জানান, সুস্থ হয়ে দেশে ফিরেই বিস্তারিত জানাবেন। চার দিন দেশের কয়েকটি হাসপাতালে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল দুপুরের ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন দিতি। যাওয়ার আগে দিতি বলেন, ‘আজ দুপুরের ফ্লাইটে চেন্নাই যাচ্ছি চিকিৎসার জন্য। আর বেশি কিছু বলতে পারব না। সবাই আমার জন্য যেন দোয়া করেন। আমি যেন সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসতে পারি।’ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সুস্থ হয়ে ফিরে আসি, ইনশা আল্লাহ তখন কথা হবে।’ দিতির সঙ্গে তাঁর মেয়ে লামিয়াও চেন্নাই গেছেন। ভিসা না পাওয়ায় যেতে পারেননি দিতির ছেলে দীপ্ত। তবে তিনি ভিসা পাওয়ার চেষ্টা করছেন। ঈদের আগে থেকেই শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন দিতি। এ জন্য ঈদে তেমন কোনো কাজই করতে পারেননি। ঈদের দিনটিও পরিবারের সদস্যদের সঙ্গে তেমন ভালো কাটেনি তাঁর। মায়ের সঙ্গে ঈদ করতে কানাডা থেকে দেশে আসেন দীপ্ত। কিন্তু অসুস্থ মায়ের জন্য ঈদে আনন্দ করতে পারেননি তিনি। অসুস্থ হওয়ার আগে দিতি দুটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করছিলেন। একটি ‘লাইফ ইন এ মেট্রো’ এবং অন্যটি ‘মেঘে ঢাকা শহর’। পাশাপাশি তিনি বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজা বাবু’ ছবির কাজ করছিলেন। ২৬.০৭.২০১৫