কবি ফারাবী সাহিত্য পুরস্কার পেলেন শান্তনু কায়সার
প্রকাশিত : ০৭:৫৩ এএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার | আপডেট: ০৭:৫৩ এএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে শনিবার কবি খান মোহাম্মদ ফারাবীর স্মৃতি- সম্মেলন, সাহিত্য পুরষ্কার ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। দেশের বিশিষ্ট লেখক শান্তনু কায়সারকে ফারাবী সাহিত্য পুরস্কার দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী।
সাহিত্য একাডেমীর আহ্বায়ক কবি জয়দুল হোসেন এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে খান মোহাম্মদ ফারাবী সাহিত্য পুরস্কারপ্রাপ্ত লেখক শান্তনু কায়সারকে ক্রেস্ট প্রদানসহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়।
২৭.০৭.২০১৫

