রাজধানীতে গৃহবধূর ঝুঁলন্ত লাশ উদ্ধার
প্রকাশিত : ০৭:৫৯ এএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার | আপডেট: ০৭:৫৯ এএম, ২৭ জুলাই ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর সবুজবাগ থানাধীন দক্ষিণগাঁও এলাকা থেকে এক গৃহবধূর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণগাঁও এলাকার ৩ নম্বর রোডের হাজী আলাউদ্দিনের বাসা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। স্বামী মোহাম্মদ আলীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি।
নিহতের গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন।
২৭.০৭.২০১৫ 