ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ২২:২২:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১৯ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশে এক কয়লা খনিতে বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়।দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার দুপুরের পর ওই খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে আরো নয়জন আহত হয়েছেন। শাংজি পিনজিয়াও ফেনজিয়ান কোয়েল অ্যান্ড কোক গ্রুপ কর্পোরেশনের মালিকানাধীন একটি খনিতে এ দুর্ঘটনা ঘটে।

সিনহুয়ার খবরে বলা হয়, এ বিস্ফোরণের সময় খনির ভূগর্ভে ৩৫ খনি শ্রমিক কাজ করছিল। এদের মধ্যে মাত্র ১১ জন বেরিয়ে আসতে সক্ষম হয়।

সিনহুয়া জানায়, আহত খনি শ্রমিকদের অবস্থা স্থিতিশীল রয়েছে। কর্তৃপক্ষ এ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, দুর্বল নিরাপত্তা ব্যবস্থাপনার কারণে চীনে প্রায়ই ভয়াবহ খনি দুর্ঘটনা ঘটে থাকে। সূত্র: এএফপি

-জেডসি